বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা রাঙ্গুনিয়ার রিদোয়ান কাদের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৯৪ বার পড়া হয়েছে

স্বপ্ন দেখতে জানলে পথ তৈরি হয়। আর সেই স্বপ্ন যদি হয় একটি উন্নত, প্রযুক্তিনির্ভর ও টেকসই বাংলাদেশের, তবে তা শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে জাতির সম্ভাবনার প্রতিচ্ছবি। এমনই এক সম্ভাবনাময় তরুণ রাঙ্গুনিয়ার কৃতি সন্তান রিদোয়ান কাদের।
সম্প্রতি Association of Engineers Bangladesh (AEB) আয়োজিত ‘Zia Memorial Poster Presentation’-এ সারা দেশ থেকে নির্বাচিত ৩০ জন মেধাবী অংশগ্রহণকারীর মধ্যে স্থান করে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) শিক্ষার্থী।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘Idea for Future Bangladesh’। ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও টেকসই বিনির্মাণকে কেন্দ্র করে রিদোয়ান কাদের তাঁর উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল ধারণা উপস্থাপন করেছেন। সংশ্লিষ্টদের মতে, তরুণদের এমন নতুন ভাবনা দেশের উন্নয়ন পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আগামী ২৭ জুন ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এই মর্যাদাপূর্ণ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেবেন। সেখানে নিজের চিন্তা ও ধারণা তুলে ধরবেন রিদোয়ান কাদেরও।
রাঙ্গুনিয়ার এই তরুণের সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো এলাকার জন্যও গর্বের বিষয়। মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার সমন্বয়ে তিনি এগিয়ে চলেছেন নতুন সম্ভাবনার পথে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews