শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

নতুন পোশাকে কাজ করবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত নতুন ইউনিফর্ম চালু করা হয়েছে। সরকারি দপ্তরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং সেবাগ্রহীতাদের কাছে কর্মকর্তা-কর্মচারীদের সহজে শনাক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন পোশাক পরিধান করে কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। এতে অফিসে আগত সেবাপ্রার্থীরা সংশ্লিষ্ট কর্মীদের সহজেই শনাক্ত করতে পারবেন এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন , সরকারি দপ্তরে সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং জনসেবামুখী কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের এই নতুন উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। কর্মকর্তারা মনে করছেন, ইউনিফর্ম ব্যবস্থার মাধ্যমে দাপ্তরিক কাজে আরও পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews