আাব্বাস হোসাইন আফতাব :
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর রাঙ্গুনিয়াজুড়ে নতুন করে আলোচনায় এসেছে ছাত্ররাজনীতি। দীর্ঘ এক বছর অপেক্ষার পর ৩৮২ সদস্যের এ কমিটিতে রাঙ্গুনিয়ার বিপুলসংখ্যক নেতাকর্মীর অন্তর্ভুক্তি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত এ কমিটিতে সহসভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদে রাঙ্গুনিয়ার নেতারা স্থান পেয়েছেন। সংখ্যার দিক থেকে যেমন রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য, তেমনি গুরুত্বপূর্ণ পদেও রয়েছে তাদের অবস্থান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ার নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততার প্রতিফলন দেখা গেছে নবগঠিত কমিটিতে। বিশেষ করে উপজেলা, ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সংগঠনকে সক্রিয় রাখতে যেসব নেতাকর্মী মাঠপর্যায়ে কাজ করেছেন, তাঁদের অনেকেই এবার জেলা কমিটিতে জায়গা পেয়েছেন।
নবঘোষিত কমিটিতে রাঙ্গুনিয়া থেকে সাতজন সহসভাপতি, নয়জন যুগ্ম সাধারণ সম্পাদক, এক ডজনের বেশি সহসাধারণ সম্পাদক এবং একাধিক সহসাংগঠনিক সম্পাদক দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সমাজসেবা, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও গবেষণা, সাংস্কৃতিক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, গণসংযোগ, প্রশিক্ষণ ও গণশিক্ষাসহ বিভিন্ন সম্পাদকীয় পদেও রয়েছে রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্ব।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এত বড় পরিসরে প্রতিনিধিত্ব পাওয়ায় আগামী দিনে উত্তর জেলা ছাত্রদলের রাজনীতিতে রাঙ্গুনিয়ার ভূমিকা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করা সম্ভব হবে।
রাঙ্গুনিয়ার রাজনৈতিক অঙ্গনে এ কমিটি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। অনেকেই এটিকে উপজেলার ছাত্ররাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শ ধারণ করে শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণে কাজ করবেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবেন।
একসময় চট্টগ্রাম উত্তর জেলার ছাত্ররাজনীতিতে রাঙ্গুনিয়ার অংশগ্রহণ থাকলেও এবার সংখ্যাগত ও পদগত উভয় দিক থেকেই তা বিশেষভাবে দৃশ্যমান হয়েছে। ফলে নতুন কমিটিকে ঘিরে রাঙ্গুনিয়ার নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা ও উদ্দীপনা এখন তুঙ্গে। ঘোষিত তালিকা অনুযায়ী, রাঙ্গুনিয়া থেকে সহ-সভাপতি পদে রয়েছেন মো. আবু বক্কর, সাইফুদ্দীন তালুকদার, হেলাল আহমেদ, মো. কামাল আহমেদ, গাজী নিজাম উদ্দিন, আবদুর রহমান, মো. ইব্রাহিম তালুকদার।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন তাহানিয়াজ মোরশেদ তোহা,মো. রাশেদুল ইসলাম, মো. আবদুল মান্নান, , নাহিদুল ইসলাম ফয়সাল, মোঃ লোকমান গনি, মো. শহিদ উল্লাহ তালুকদার, মোঃ শওকত আলী, মীর জুবাইদুল ইসলাম রানা ও সাইদুর রহমান তালুকদার (সাহেদ)।
সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন আব্দুল কুদ্দুস, মোঃ নাসের, রাশেদুল ইসলাম, মোঃ রাকিবুল হাসান, মোঃ মাসুদ সাকু, সাইদ হোসেন মাসুদ, ইঞ্জি. জাহেদ হোসেন, মোঃ নাছের উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, ইঞ্জি. শাহাদাত হোসেন হেলেন, মোঃ কাউসার আলম ও শরফুদ্দিন ফরমান।
সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আরিফুল ইসলাম, আরজু ইসলাম রানা, মোঃ আরশাদুল ইসলাম আশাদ ও কফিল উদ্দিন চৌধুরী। সহ প্রচার সম্পাদক পদে রয়েছেন ওসমান গণি।
এছাড়া সম্পাদকীয় বিভিন্ন পদে রাঙ্গুনিয়া থেকে দায়িত্ব পেয়েছেন মোঃ ওয়াহিদ (সমাজসেবা সম্পাদক), এহসানুল হক রাকিব ও মোঃ রিমন (সহ সমাজসেবা সম্পাদক), মোঃ আবুল বায়ান তালুকদার (সহ সাংস্কৃতিক সম্পাদক), জুনায়েদ হোসেন (সহ তথ্য ও গবেষণা সম্পাদক), ডা. মেহসাব বিন নাজের মাহিন (সহ স্বাস্থ্য সম্পাদক), মোঃ জমির (সহ পাঠাগার সম্পাদক), মোঃ ইমরান (সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক), সাইফুল ইসলাম (সহ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক), শাহাদাত হোসেন (সহ বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক), ইসমাইল হোসেন (গণসংযোগ বিষয়ক সম্পাদক), মিজানুর রহমান (সহ সমবায় বিষয়ক সম্পাদক), মোঃ সালাউদ্দিন (সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), মোঃ রিয়াদ (গণশিক্ষা বিষয়ক সম্পাদক) ও সাইফুল হক (সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক)।
এছাড়া সদস্য পদে রাঙ্গুনিয়া থেকে স্থান পেয়েছেন মোঃ পারভেজ, সাইফুল ইসলাম, আব্দুল আল জুবায়ের, তারেক হোসেন মিমু চৌধুরী, রোহান সুলতান ও সালমান সাঈদ।