রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে উপজেলার মরিয়মনগর চৌমুহনীর একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তি, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বৃত্তি পরীক্ষার পরিচালক মো. শাহে এমরানের সভাপতিত্বে এবং উপপরিচালক মুহাম্মদ ওবায়দুল হক, মো. ইমরাম ও মো. রমজানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. ইকবাল হাছান। প্রধান অতিথি ছিলেন অরণ্যক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ উজ জামান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ। বিশেষ বক্তা ছিলেন উত্তর জেলা সমন্বয়ক মোশারফ হোসাইন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাইফুল ইসলাম, মুহাম্মদ বখতেয়ার হোসেন, ডা. মুহাম্মদ ওমর ফারুক রনি, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মোজাহেরুল হক (রফিক) কাদেরী ও মুহাম্মদ সেকান্দর।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক করিম উদ্দিন হাসান, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, করিম উদ্দিন নূরী, মুহাম্মদ দিদার আলম, মুহাম্মদ ছানাউল্লাহ, নুরুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, রবিউল মোস্তফা রাফি ও এম. আর. মামুনসহ বিভিন্ন শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মো. শাহে এমরান বলেন, “শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং মেধার বিকাশে সহায়তা করতে এ বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।”