রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাঙ্গুনিয়া পৌরসভার মধ্যম সৈয়দবাড়ি এলাকার মৃত জালাল সওদাগরের ছেলে মো. রুবেল(৩৮), মৃত ইলিয়াস হোসেনের ছেলে মো. আপন(২৪), কাপ্তাই উপজেলার শীলছড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইলের ছেলে মো. সাদ্দাম(২৬)এবং রাঙ্গুনিয়ার বারঘোনিয়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত মতিউর রহমানের ছেলে মো. নুর উদ্দিন (৩০)।
ভ্রাম্যমাণ আদালত মো. রুবেল ও মো. আপনকে এক মাস করে এবং মো. সাদ্দাম ও মো. নুর উদ্দিনকে সাত দিন করে কারাদণ্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে। দণ্ড কার্যকরের জন্য পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।