শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

২২ দিনেও মিলল না কনিকা দাশের সন্ধান, অপেক্ষায় পরিবার

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ২২ দিন পার হলেও নিখোঁজ কনিকা দাশের কোনো সন্ধান মেলেনি। স্বজনেরা এখনো নদীর বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন। তাদের আশা, কোনো না কোনোভাবে প্রিয়জনের খোঁজ মিলবে।
নিখোঁজ কনিকা দাশের ভাসুর রুপন ঘোষ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, গত ২৭ মে সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় যাত্রাকালে আকস্মিক ঝড়ের কবলে পড়েন তারা। নৌকায় তার দুই সন্তান, স্ত্রী, ছোট ভাই রুবেল ঘোষ, ছোট ভাইয়ের স্ত্রী কনিকা দাশ এবং নৌকার মাঝি ছিলেন।
তিনি জানান, দুর্ঘটনার সময় অলি উল্ল্যাহসহ চার কিশোর জীবনের ঝুঁকি নিয়ে দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করেন। তবে কনিকা দাশ স্রোতে ভেসে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা কর্ণফুলী নদীর বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে গেলেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
রুপন ঘোষ বলেন, “গত ২২ দিন ধরে আমরা নিরন্তর খোঁজ করছি। এখনো তাকে পাইনি। তবুও পরিবারের সবার বিশ্বাস, তাকে খুঁজে পাওয়া যাবে।”
এদিকে দুর্ঘটনায় উদ্ধার পাওয়া দুই শিশু রাজ ঘোষ (২) ও অনিষ ঘোষ (৬) এখনো মানসিকভাবে স্বাভাবিক হতে পারেনি বলে জানিয়েছেন তাদের বাবা। তিনি বলেন, নৌকাডুবির সেই ভয়াবহ অভিজ্ঞতা শিশুদের মনে গভীর ছাপ ফেলেছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ সময় পার হলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান না মেলায় পরিবারে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews