শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় পোষা বিড়ালের বিনা মূল্যে টিকাদান আজ ও কাল

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় পোষা বিড়ালের জন্য দুই দিনব্যাপী বিনা মূল্যে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ ১৭ ও ১৮ জুন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রাঙ্গুনিয়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রতিটি পোষা বিড়ালকে এক ডোজ করে বিনা মূল্যে টিকা দেওয়া হবে। এই টিকা বিড়ালকে চারটি মারাত্মক সংক্রামক রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে সহায়তা করবে। বিশেষ করে ‘ক্যাট ফ্লু’সহ বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রতিরোধে এটি কার্যকর।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার বলেন, স্কয়ার এগ্রোভেট ডিভিশনের সহযোগিতায় শুধু ১৭ ও ১৮ জুন প্রতিটি বিড়ালের জন্য এক ডোজ করে টিকা বিনা মূল্যে সরবরাহ করা হবে। তাই পোষা প্রাণীর মালিকদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের বিড়ালকে টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সময়মতো টিকা দিলে পোষা বিড়াল বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকে এবং সুস্থ জীবনযাপন করতে পারে। এজন্য নির্ধারিত দিনে বিড়াল নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রাণিসম্পদ দপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিড়ালপ্রেমীরা। তাদের মতে, বিনা মূল্যে টিকাদান কর্মসূচি পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews