শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

মাসুদ চৌধুরীর খুনীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হুমাম কাদের চৌধুরী এমপি। একই সঙ্গে তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন।
সোমবার দেওয়া এক বিবৃতিতে হুমাম কাদের চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তাঁকে আশ্বস্ত করেছেন যে, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
বিবৃতিতে তিনি বলেন, মাসুদুল হক চৌধুরী বেতাগী ইউনিয়নের মানুষের কাছে একজন নিবেদিতপ্রাণ, জনপ্রিয় ও আপনজনের মতো মানুষ ছিলেন। মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি মরহুম শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ সহচরও ছিলেন।
হুমাম কাদের চৌধুরী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই ক্ষতি অপূরণীয়। তিনি মহান আল্লাহর কাছে মাসুদুল হক চৌধুরীর মাগফিরাত কামনা করেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews