শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

জাতীয় পর্যায়ে সংগীতে সেরাদের তালিকায় রাঙ্গুনিয়ার পূর্ণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ প্রতিযোগিতায় লোকগীতি বিভাগে জাতীয় পর্যায়ে বালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মিনা সংগীত বিদ্যালয় ও সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ঐন্দ্রিলা বড়ুয়া পূর্ণা। তার এই কৃতিত্বে উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের আমেজ বিরাজ করছে।
পূর্ণা উপজেলার কুলকুলমাই গ্রামের কন্ঠশিল্পী বাবলু বড়ুয়া ও চন্দ্রিকা বড়ুয়া বৃষ্টির কন্যা। ছোটবেলা থেকেই সংগীতচর্চার মাধ্যমে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে আসছে সে। ধারাবাহিক অনুশীলন ও শিক্ষকদের দিকনির্দেশনায় জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জন করেছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলা থেকে একজন জাতীয় শিশু শিল্পী স্বীকৃতি পেল, যা স্থানীয়দের মধ্যে গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
মিনা সংগীত বিদ্যালয়ের পক্ষ থেকে ঐন্দ্রিলা বড়ুয়া পূর্ণাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে রাঙ্গুনিয়া ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরাও ঐন্দ্রিলার এই অর্জনকে অভিনন্দন জানিয়ে বলেন, তার সাফল্য নতুন প্রজন্মের শিশুদের সংগীতচর্চায় আরও উৎসাহিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews