শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

চলমান রাঙ্গুনিয়া বিশ্বকাপ কুইজে অংশ নিন, পুরষ্কার জিতুন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে পাঠকদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে চলমান রাঙ্গুনিয়া পত্রিকা। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের জ্ঞান ও আগ্রহ যাচাই করতে শুরু হয়েছে “চলমান রাঙ্গুনিয়া বিশ্বকাপ কুইজ-২০২৬”।
আয়োজকরা জানান, কুইজে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে এবং তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক মো. আব্বাস হোসাইন আফতাব বলেন, “বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি কোটি মানুষের আবেগের নাম। পাঠকদের আরও সম্পৃক্ত করতে এবং ফুটবল বিষয়ে তাদের জ্ঞানকে উৎসাহিত করতেই এই কুইজের আয়োজন করা হয়েছে।”
তিনি সকল ফুটবলপ্রেমীকে কুইজে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত লিংকে প্রবেশ করে সহজেই অংশগ্রহণ করা যাবে।
কুইজে অংশ নিতে নিচের লিংকে ক্লিক করুন-https://forms.gle/ApMSsgFthPx6JXxY7

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews