রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নতুন সভাপতি ইউছুফ চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সমবায় সমিতি বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিটির সিদ্ধান্তে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা পার্থ কান্তি বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোহাম্মদ ইউছুফ চৌধুরী এবং সহ-সভাপতি পদে মো. ওসমান গনী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে আহমদুর রহমান, মো. ইদ্রিচ, মো. শওকত হোসেন, জাহানারা বেগম, জিন্নাত আরা বেগম এবং সংশ্লিষ্ট ব্লকসমূহের অন্যান্য বৈধ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আগামী ২৩ জুন ২০২৬ তারিখে নির্ধারিত নির্বাচন অনুষ্ঠানের পরিবর্তে নির্বাচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থী থাকায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিটির সভাপতি পার্থ কান্তি বিশ্বাস এবং সদস্য পলাশ বড়ুয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর ও সদস্য সমিতিগুলোতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews