শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গুরুত্বপূর্ন ম্যাচ উপভোগের সুযোগ করে দিতে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে জায়ান্ট স্ক্রিনে খেলা প্রদর্শনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খেলা দেখার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, “বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, সেটিকে আরও প্রাণবন্ত করতেই এই আয়োজন। সকলকে শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগের আহ্বান জানাই।”
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তাদের মতে, এমন আয়োজন ফুটবলপ্রেমীদের একত্রিত হওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews