রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিলনমেলা

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ব্রাজিল ফুটবল সমর্থকদের উদ্যোগে ‘ফ্যান গেট-টুগেদার ২০২৬’ শীর্ষক দিনব্যাপী মিলনমেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) উপজেলার ড্রিম রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিবন্ধিত ব্রাজিল সমর্থক ও ফুটবলপ্রেমী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রহিম উদ্দিন সিকদার, প্রকৌশলী মোহাম্মদ মাসুদুর রহমান, ব্যাংকার ইয়াসিন আরাফাত চৌধুরী মুন্না, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ আব্বাস হোসাইন আফতাব,রাঙ্গুনিয়া ব্রাজিল ফ্যানস এর এডমিন কমিটির সদস্য মো. ফাহিম, মো. ইসফাক,মো. শাখাওয়াত, গিয়াস উদ্দিন, মোহাম্মদ ইমন, মো. শাহেদ, মো. অন্তর ও মো. হৃদয়।
দিনব্যাপী আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, জায়ান্ট স্ক্রিনে ব্রাজিলের ঐতিহাসিক ম্যাচ প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, কেক কাটা, মধ্যাহ্নভোজ, মিনি গেমস এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন চমকপ্রদ আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি ভালোবাসা, আবেগ ও ঐতিহ্যকে একসঙ্গে উদযাপন এবং সমর্থকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতেই এ আয়োজন।
রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকের অংশগ্রহণে দিনব্যাপী এ মিলনমেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ফুটবলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক সাড়া

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews