রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ায় ব্রাজিল ফুটবল সমর্থকদের মিলনমেলা বুধবার

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ব্রাজিল ফুটবল দল সমর্থকদের আয়োজনে মিলনমেলা বুধবার (১০ জুন) দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘রাঙ্গুনিয়া ফ্যান গেট-টুগেদার ২০২৬’ শীর্ষক এ আয়োজনকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি, জায়ান্ট স্ক্রিনে ব্রাজিলের ঐতিহাসিক ম্যাচ প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, কেক কাটা, মধ্যাহ্নভোজ, মিনি গেমসসহ বিভিন্ন আয়োজন থাকবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও চমক।
আয়োজকদের ভাষ্য, ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি ভালোবাসা, আবেগ ও ঐতিহ্যকে একসঙ্গে উদযাপন করতেই এ আয়োজন। এর মাধ্যমে সমর্থকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে বলে তাঁরা আশা করছেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।যোগাযোগ- 01613771050। তবে যারা নিবন্ধন করবেন না, তারা শুধু র‍্যালিতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews