শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কাটাখালি এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আউসাফ কনভেনশন হলের সামনে কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চন্দ্রঘোনা থেকে রোয়াজারহাটগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী শুভ (২২), রবিউল (২৬) ও রাকিব (২০) এবং সিএনজির অজ্ঞাতপরিচয় চালক আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews