শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকার ধলিয়া মুসলিম পাড়ায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাতে শিক্ষক মো. আব্দুল কুদ্দুসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এজাহারভুক্ত পাঁচজন এবং অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
মামলার পর অভিযান চালিয়ে রকিবুল ইসলাম রকি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews