শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

কাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা
রাঙামাটির কাপ্তাইয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। (রবিবার) কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজসংলগ্ন কর্ণফুলী রেস্টুরেন্টে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে এ আয়োজন করা হয়।
কর্মশালায় কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের মাধ্যমে দুর্গম অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হিল ফ্লাওয়ারের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
এ সময় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, সদস্য জগলুল হুদা, বিলাইছড়ি প্রেসক্লাবের সুজন কান্তি তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়নের মাঠকর্মী ক্রোম্রাচিং মারমা ও পপি তনচংগ্যা।
অনুষ্ঠানের শুরুতে হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মশালায় জেন্ডার সমতা, স্বাস্থ্যসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews