রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল ও দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে  রাঙ্গুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা যুবদল- ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (৬ জুন) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী এসে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি কাপ্তাই সড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া থানা সদরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে যুবদল ও ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেওয়ার হুশিয়ারী দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন।

উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা ইসমাইল সিকদার, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা পারভেজ মোশাররফ এবং যুবদল নেতা মো. আইয়ুব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে যে ঝটিকা মিছিল ও অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী শক্তির যেকোনো ধরনের চক্রান্ত ও বিশৃঙ্খলা কঠোরহস্তে রুখে দিতে প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর, মো. পাবেল, মো. সাজ্জাদ, মো. শহিদুল, তাহনিয়াজ মোরশেদ তোহা, মো. এমরান, মো. মুনছুর, মো. কামাল, মো. কুতুব, মো. হেনা, মো. ফয়েজ, মো. ওসমান, আবুল কালাম, জসিম উদ্দিন, মো. তারেক, মো. লোকমান, মো. সেকন্দর, মো. শওকত, আরিফুল ইসলাম চৌধুরী সবুজ, মো. মালেক, মো. এনতাজুল, মো. কোকন, মো. জুয়েল, মো. মোরশেদ প্রমুখ।

এদিকে, যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়ায় পৃথক একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে নতুন কমিটিকে সাধুবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews