শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার এক

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার পদুয়ায় হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের ওপরও চালিয়েছে নির্মম নির্যাতন। ঘটনার পর গতকাল শনিবার সকালে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। তার নাম রকিবুল ইসলাম (২৭)। সে ওই এলাকার মৃত আব্দুল মোনাফ সিকদারের পুত্র। আজ রোববার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করবে বলে জানিয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পদুয়া ইউনিয়নের জয়নগর চক ধলিয়া মুসলিম পাড়া এলাকার প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতদের সবার মুখ বাঁধা ছিল এবং তাদের হাতে দা, ছুরি, লোহার পাতসহ আগ্নেয়াস্ত্র ছিল। ঘরে ঢুকেই তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। টাকা ও স্বর্ণালঙ্কার কোথায় আছে তা বের করে দেওয়ার জন্য ডাকাতরা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারকে বেধড়ক মারধর করতে থাকে। ডাকাত দল ঘর থেকে ৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ডাকাতির ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকীদের গ্রেপ্তারে এবং এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews