শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

খেলাধুলা তরুণদের সঠিক পথে রাখে- হুমাম কাদের চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

‘খেলাধুলা তরুণদের সঠিক পথে রাখে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই’ এমন মন্তব্য করেছেন হুমাম কাদের চৌধুরী এমপি ।
মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন একেএস খান হোল্ডিংস ও একেএস খান হেলথকেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে হুমাম কাদের চৌধুরীর করা বলে ব্যাট চালিয়ে প্রতীকী উদ্বোধন করেন সামানজার খান।
টানটান উত্তেজনার ফাইনালে সরফভাটা ইউনিয়ন ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পৌরসভা ক্রিকেট একাদশ। খেলায় পৌরসভা দলের সমর্থনে ছিলেন সামানজার খান এবং সরফভাটা দলের পক্ষে ছিলেন হুমাম কাদের চৌধুরী। ফলে হুমাম কাদের চৌধুরীর সমর্থিত দলকে হারিয়ে শিরোপা জেতে সামানজার খানের সমর্থিত দল।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্মারক হিসেবে হুমাম কাদের চৌধুরী ও সামানজার খানের হাতেও ক্রেস্ট তুলে দেন ইউএনও মো. নাজমুল হাসান।
বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, তারেক রহমান একজন ক্রীড়াপ্রেমী এবং আরাফাত রহমান খোকো জীবিত থাকাকালে বাংলাদেশের ক্রিকেটের জন্য নিরলসভাবে কাজ করেছেন। সেই চিন্তা থেকেই নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে তিনি এ আয়োজনে অংশ নিয়েছেন।
নিজস্ব মাঠ না থাকা সত্ত্বেও সরফভাটা ইউনিয়ন দল ফাইনালে পৌঁছানোয় তাদের প্রশংসা করেন তিনি। পাশাপাশি সেখানে একটি খেলার মাঠ নির্মাণের বিষয়েও আশ্বাস দেন।
ভবিষ্যতে জাতীয় ক্রিকেট ও ফুটবল দলে রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্ব দেখার আশাবাদ ব্যক্ত করে হুমাম কাদের চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews