শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

পদুয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া এক কিশোরীকে (১৫) নির্জন জঙ্গলে নিয়ে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শনিবার (৩০ মে) দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার প্রধান আসামি পদুয়া ইউনিয়নের জয়নগর মাতব্বর টিলার বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে মো বাদশা মিয়া (৩৬)কে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ধলিয়া মুসলিম পাড়ার বাসিন্দা মো. ছাবের এর ছেলে মো. সাইফুল (২৭) ও রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগর মুকতুল্লা টিলার মো. জালাল এর ছেলে মো. মাহাবুব ওরফে মালু (৩০)।
মামলার বিবরণে জানা যায়, ভিকটিম কিশোরীর বাবা পেশায় একজন কৃষক। ২৪ মে সকালে তাদের পোষা তিনটি ছাগল পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকার জনৈক নুরুল কবির হুজুরের বাড়ির সামনের মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে আসা হয়। প্রতিদিনের মতো সন্ধ্যায় ছাগলগুলো নিজে থেকে বাড়িতে না ফেরায়, বিকেল ৫ টার দিক ভিকটিম সেগুলোকে খুঁজতে বের হয়।
অভিযোগে বলা হয়, মেয়েটিকে একা পেয়ে মামলার প্রধান আসামি মো বাদশা মিয়া হঠাৎ তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে সে মুঠোফোনে বাকি দুই আসামি সাইফুল ও মাহাবুবকে ঘটনাস্থলে ডেকে আনে। সন্ধ্যার দিকে আসামিরা ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর লিখিত এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এক আসামি গ্রেপ্তার হয়েছে, অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews