শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন: ৪ বসতঘর ভস্মীভূত

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস এলাকায় এক ভয়াবহ অ-গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আ-গুনে ৪ জন মালিকের ৪টি কাঁচা বসতঘর পু-ড়ে ছা-ই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফা*য়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ২৬ মে (মঙ্গলবার) রাতে পদুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দশমাইল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় এই অ*গ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরবর্তী দুর্গম পথ পাড়ি দিয়ে রাত ১০টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আ*গুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১১টা ১০ মিনিটে আ*গুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে এই আ*গুনের সূত্রপাত হয়েছিল। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিকরা হলেন— মো: ইয়াকুব, মো: শাহাদাৎ হোসেন, কোরবান আলী এবং নুরুল আলম।অ*গ্নিকাণ্ডে তাদের বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষ বিশিষ্ট কাঁচা বসতঘরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান এসব বিষয় নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews