শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

কর্ণফুলী নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: ৫ জন উদ্ধার হলেও নববধূ নিখোঁজ

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা জেলে পাড়া থেকে চন্দ্রঘোনা মিনার পাড়ায় যাওয়ার পথে কর্ণফুলী নদীতে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও কণিকা দাশ (১৯) নামে এক নববধূ এখনো নিখোঁজ রয়েছেন।

নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তায় দ্রুত ৫ জনকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন: রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) এবং রুপন ঘোষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে রাজ ঘোষ ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। দুই বছর বয়সী শিশু রাজ ঘোষের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ গৃহবধূ কণিকা দাশের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews