শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

বেতাগীতে কোরবানির জন্য কেনা মহিষ উধাও

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার মুখে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে কোরবানি দেওয়ার জন্য কেনা একটি মহিষ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার সময় উপজেলার ৭নং বেতাগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মো. ফোরকান আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি করার উদ্দেশ্যে একটি মহিষ ক্রয় করে বাড়ি নিয়ে আসেন। আজ সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় মহিষটি বাঁধা থাকা অবস্থায় হঠাৎ দড়ি ছিঁড়ে সেটি পালিয়ে যায়। এরপর আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও মহিষটির কোনো সন্ধান মেলেনি। একমাত্র কষ্টের উপার্জনে কেনা কোরবানির পশুটি হারিয়ে এখন চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটছে ফোরকানের পরিবারের।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে মহিষটির সন্ধান বা খোঁজ পেয়ে থাকলে তা অবিলম্বে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

#যোগাযোগের নম্বর:
*মো. ফোরকান:০১৮১৫৮৪৮৫৮৯
*মো. আরিফ:০১৮১৫৯৮১৯৭৮

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews