শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় ভাড়ার বিরোধে ফল বিক্রেতার মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় ভাড়া ও জমির খাজনার ৭ হাজার ২০০ টাকার বিরোধকে কেন্দ্র করে আবুল কাসেম (৬০) নামে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহতের পরিবারের দাবি, ভূমির মালিকপক্ষের ছেলের লাথির আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের দাবি, বাগ্‌বিতণ্ডার সময় অতিরিক্ত উত্তেজিত হয়ে তিনি স্ট্রোক করেন।
ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে। এ ঘটনায় শনিবার (২৩ মে) সকালে রাঙ্গুনিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
নিহত আবুল কাসেম উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর শহীদপুর এলাকায়। পিতা মৃত বেছু মিয়া। তবে তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় বসবাস করে ফলের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার এলাকার একটি স-মিল ও দোকানঘরের ভাড়া এবং জমির খাজনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে আবুল কাসেম অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, বিরোধ চলাকালে মূল অভিযুক্ত তাঁকে লাথি মারেন। এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তবে অভিযুক্ত পক্ষের দাবি, তাঁকে শারীরিকভাবে আঘাত করা হয়নি; বরং উত্তেজনার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এদিকে ঘটনার পর থেকে মামলার প্রধান অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ওই স-মিলে চুরির অভিযোগও উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews