শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া পূর্ব পাহাড় এলাকায় নিখোঁজের ছয় দিন পর মো. মফিজ (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শশ্মানের ভেতরে মাটিচাপা অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় মফিজ। এ ঘটনায় তাঁর বাবা মো. আবু মুছা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটার দিকে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়, দুধপুকুরিয়া পূর্ব পাহাড় এলাকার শ্মাশানের ভেতরে মাটির নিচে একটি মরদেহ পুঁতে রাখা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নতুন খোঁড়া মাটির অংশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে কিশোর মফিজের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা, দাদা ও স্বজনেরা মরদেহ শনাক্ত করেন।
পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। গত ২১ মে একই এলাকার মাহবুব আলম ওরফে মাকু আলম (৩৮) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার সঙ্গে এ হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে নিহতের মা রুবি আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews