রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতায় কর্মশালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, “গ্রাম আদালত প্রান্তিক মানুষের জন্য একটি যুগান্তকারী আইনি সুবিধা। মাত্র ১০ বা ২০ টাকা খরচে আইনজীবী ছাড়াই স্থানীয় ছোটখাটো বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি উচ্চ আদালতের মামলার চাপও কমছে।”
কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রানী গোপ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন ডা. পলাশ বণিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঞা। এছাড়া উপজেলা সমন্বয়কারী মো. ইয়াহিয়া আহম্মেদ ও মোহাম্মদ কবির গ্রাম আদালত কার্যক্রম ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। কর্মশালা শেষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews