শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

মোরশেদ আলম রাঙ্গুনিয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বাছাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্য মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোরশেদ আলম।

প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি  উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা কার্যক্রমে দক্ষতা, শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকতা এবং সহশিক্ষা কার্যক্রমে অবদান ও অন্যান্য কার্যাদির স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মোরশেদ আলম একজন বাচিক শিল্পী ও স্কাউটার হিসেবেও পরিচিত। তিনি মরিয়ম নগর ইউনিয়নের বাসিন্দা।
বর্তমানে তিনি উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক ও “চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক ফোরাম”এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক,মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।
তাঁর এ অর্জনে  সহকর্মী, শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews