শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় বছরব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু সোমবার

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বছরব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হচ্ছে আগামী সোমবার (১৮ মে)। “আজ রোপণ, আগামীর সম্পদ” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন, রাঙ্গুনিয়া এ কর্মসূচির আয়োজন করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। উদ্বোধনের অংশ হিসেবে সরফভাটা–ভান্ডারজুড়ি ৭ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হবে।
আয়োজকদের দাবি, কয়েক বছর পর কৃষ্ণচূড়া গাছে লাল ফুল ফুটলে পুরো সড়কটি দৃষ্টিনন্দন রূপ নেবে। এতে পর্যটকদের আগমন বাড়ার পাশাপাশি স্থানীয়ভাবে অর্থনৈতিক সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ ছাড়া গুমাই বিলের কৃষি সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণ করা হবে। রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেবেন।
উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, ক্রীড়াবিদ ও তরুণদের এই সবুজ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, ক্যাপ ও আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বছরজুড়ে গাছের পরিচর্যায় বিশেষ অবদান রাখা ১০ জনকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
বৃক্ষ রোপণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে #GreenRangunia2026 হ্যাশট্যাগ ব্যবহার করে প্রচারের আহ্বানও জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews