শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৮৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি  মাইক্রোবাসসহ সাহাদাত হোসেন প্রকাশ মানিক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে দিবাগত রাতে এলাকায় টহল ডিউটি করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে তারা গোপন সংবাদ পান যে, পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আজিমনগর এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পটেটো চিপস গলির ভেতরে একদল ডাকাত অস্ত্রশস্ত্র ও গাড়ি নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে সাহাদাত হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পাশের পাহাড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত সাহাদাত পোমরা আজিমনগর এলাকার মৃত সাকের আহাম্মদের ছেলে।
ঘটনাস্থলে থাকা ডাকাতদের ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন হাইচ মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৭১৭৩) তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এরমধ্যে ছিলো ২টি ধারালো ছুরি, ১টি বড় লোহার কাটার ও ১টি ধারালো দা, ১টি ৪০ ইঞ্চি লম্বা লোহার সাবল, ২টি বড় ও ধারালো কিরিচ, এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত সাহাদাতসহ ৬ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews