শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

অবহেলিত যাত্রী ছাউনিতে প্রাণ ফেরালেন ছাত্রদল নেতা হেলাল

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের অবহেলা আর অযত্নে জরাজীর্ণ হয়ে পড়েছিল রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেইটের সামনে যাত্রী ছাউনি। ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে এটি প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে। অবশেষে মানবিক এক উদ্যোগে সেই যাত্রী ছাউনিতে ফিরেছে নতুন প্রাণ।
উপজেলা ছাত্রদলের হেলাল আহমেদ এর উদ্যোগে পরিত্যক্ত ও জরাজীর্ণ যাত্রী ছাউনিটি সংস্কার করা হয়। সংস্কারের ফলে এখন এটি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী হয়ে উঠেছে।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, আগে ঝড়-বৃষ্টি হলে ছাউনিটিতে দাঁড়ানো কঠিন ছিল। ছাদের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় যাত্রীদের দূর্ভোগে পড়তে হতো। অনেক সময় বাধ্য হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হতো। বর্তমানে সংস্কারের পর তারা স্বস্তির সঙ্গে যাতায়াত করতে পারছেন।
এলাকাবাসী বলেন, একটি যাত্রী ছাউনি হয়তো ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
স্থানীয়রা মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এভাবে এগিয়ে এলে এলাকার অনেক জনদুর্ভোগ সহজেই দূর করা সম্ভব। সংস্কার হওয়া যাত্রী ছাউনিটি এখন পথচারী ও শিক্ষার্থীদের জন্য স্বস্তির এক আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews