শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় সাহিত্য সংগঠন ‘সংকল্প’ এর যাত্রা শুরু

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪০৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় সৃজনশীল সাহিত্য চর্চা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সংকল্প’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাহিত্য আড্ডা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
কবি ও শিশু সাহিত্যিক আকাশ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কবি পারভীন আক্তার, প্রাবন্ধিক খালেদ নিজাম, বাচিক শিল্পী রহিম উদ্দিন সিকদার,কবি আলী আজগর, জাহেদুর রহমান,রেজাউল ইসলাম, মো. মাসুদ, নাছিমা আক্তার, হাফসা আক্তার, সাহিত্যানুরাগী মো. ইমরান হোসাইন, প্রাবন্ধিক মুহাম্মদ জামাল উদ্দিন, রেহনুমা কবির, আফিফা, আকসা ও শোয়েবাসহ অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে কবি ও শিক্ষক পারভীন আক্তারকে সভাপতি এবং কবি ও শিক্ষক রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন কবি ও শিশু সাহিত্যিক আকাশ আহমেদ, অধ্যাপক ও গবেষক হাসনাইন ইস্তেফাস পাভেল, প্রাবন্ধিক খালেদ নিজাম, শিক্ষক আবু সায়েম, বাচিক শিল্পী রহিম উদ্দিন সিকদার, কবি মোহাম্মদ সেলিম, মজিবুর রহমান, উৎপল মুৎসুদ্দী, পুষ্প বড়ুয়া, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, কবি পলাশ মাহবুব, সেলিম তালুকদার আকাশ ও অহনা ইয়াছমিন।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন নুরুল কবির করিমী, আলী আজগর সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাবরিনা সাদিয়া, সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার শিল্পী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. মাসুদ, সাহিত্য সম্পাদক তাহমিনা তানিয়া,সমাজকল্যান সম্পাদক তুহিন তঞ্চঙ্গা, সহসমাজকল্যাণ সম্পাদক কামরুল হক আজাদ এবং সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সদন্য ইকবাল আহমেদ, কবি হাফসা আক্তার, বাচিক শিল্পী গোলাম রসুল অভি ও কবি রাসেল আহমেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews