শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় এসএসসি কেন্দ্রে দায়িত্বে অবহেলা: সচিবসহ ৩ শিক্ষক অব্যাহতি

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৭৪ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে একটি কেন্দ্রের সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এমরানুল হক, একই বিদ্যালয়ের শিক্ষক ও কক্ষ পরিদর্শক সিরাজ উদ্দিন এবং শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কক্ষ পরিদর্শক কাজী মো. আনছারুল হক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত ৭ মে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক পরীক্ষার দিন দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়ায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে, কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে এমরানুল হককে অব্যাহতি দেওয়ায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবু হেনা মোস্তফা কামালকে। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র এর নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ অনুযায়ী নবনিযুক্ত কেন্দ্র সচিবকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews