শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত রিকশাচালকের পরিবার পেল ঘর মেরামতে টিন

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

কালবৈশাখী ঝড়ে ঘরের চালের ওপর গাছ পড়ে বিধ্বস্ত হওয়া অসুস্থ রিকশাচালক আবদুল হামিদের পরিবারকে ঘর মেরামতের জন্য টিন ও খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম সৈয়দবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত সংবাদ দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বিষয়টি অবগত হন। পরে তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সহায়তার উদ্যোগ নেন।
এর আগে ঝড়ের সময় আবদুল হামিদের কাঁচা ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পায়ে আঘাত পান পক্ষাঘাতগ্রস্ত আবদুল হামিদ (৫৮)। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও কয়েক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হন। বর্তমানে তিনি শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
সহায়তা পেয়ে পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দুর্যোগের পর তারা চরম বিপাকে পড়েছিলেন। এই সহায়তা তাদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews