শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু নাকি অন্য কিছু! আসল রহস্য কী

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। শুরুতে তরমুজ খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুর ধারণা করা হলেও তদন্তে মরফিনের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাতে ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খান। পরে রাত একটার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। ভোরের দিকে তাঁদের বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যান আবদুল্লাহ, তাঁর স্ত্রী নাসরিন এবং দুই মেয়ে আয়েশা ও জয়নাব।
ফরেনসিক পরীক্ষায় মৃতদের কয়েকটি অঙ্গ অস্বাভাবিক সবুজাভ দেখা গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে আবদুল্লাহর শরীরে মরফিনের উপস্থিতিও পাওয়া গেছে।
তবে রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্কের প্রমাণ এখনো মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরা পরীক্ষার প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।
ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পারিবারিক, ব্যবসায়িক কিংবা বিষক্রিয়ার অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews