বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সদ্যসমাপ্ত মে মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেখা গেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার, যা একক মাসের হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি গত বছরের মে মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।

এর আগে চলতি বছরের মার্চ মাসে, ঈদুল ফিতরের প্রাক্কালে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৩০ কোটি মার্কিন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স প্রাপ্তির সর্বোচ্চ রেকর্ড।

বিশ্লেষকরা বলছেন, উৎসবকেন্দ্রিক খরচ, পরিবারে অর্থ সহায়তা এবং হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেল ব্যবহারে উৎসাহ বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এমন ইতিবাচক ধারা অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ জোরদার করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews