শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

কাতারের সড়কে থেমে গেল ছোটনের স্বপ্ন, রাঙ্গুনিয়ার বাড়িতে শোকের মাতম

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৮৩ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব : 
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাঙ্গুনিয়ার প্রবাসী যুবক মো. ইমরান হোসেন ছোটন (৩৫)। জীবিকার তাগিদে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তিনি। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু সেই প্রবাস থেকেই এবার তাঁর ফিরতে হচ্ছে নিথর দেহে।
রোববার কাতারের স্থানীয় সময় রাতে বাইক চালানোর সময় দুর্ঘটনার শিকার হন ছোটন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।
ছোটন রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকতার হোসেনের ছেলে। তবে তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঘাটচেক এলাকায় বসবাস করে আসছে।
স্বজনদের কাছে ছোটনের মৃত্যু যেন হঠাৎ নেমে আসা এক দুঃসংবাদ। পরিবারের প্রয়োজন মেটাতে, আপনজনদের জন্য কিছুটা স্বস্তির জীবন নিশ্চিত করতে যে যুবক বিদেশে গিয়েছিলেন, তাঁর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় এখন স্বজনেরা।
প্রবাসে থাকা একজন মানুষের আকস্মিক মৃত্যু শুধু একটি পরিবারের স্বপ্নকেই থামিয়ে দেয় না, বদলে দেয় পুরো পরিবারের ভবিষ্যৎ। ছোটনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।
পারিবারিক সূত্র জানায়, ছোটনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। মরদেহ দেশে পৌঁছানোর পর রাঙ্গুনিয়ায় জানাজা শেষে দাফন করা হবে।
স্বজনদের এখন একটাই অপেক্ষা প্রিয় ছোটন ফিরবেন, তবে জীবন্ত নয়, ফিরবেন শেষবারের মতো আপন ঠিকানায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews