শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

কর্ণফুলীর ভয়াল ভাঙনে বিলীনের পথে কোদালার শতাধিক বসতবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামের শতাধিক বসতবাড়ি ভয়াবহ কর্ণফুলী নদীভাঙনের কবলে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান, শ্মশান এবং বিভিন্ন স্থাপনাও নদীভাঙনের তীব্র ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কর্ণফুলী নদীর পানি ও স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় কোদালা অংশে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে নদীতীরবর্তী এলাকার মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
কোদালা রাইখালী সোলতানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল আজিম বলেন, “টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কর্ণফুলী নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীপাড়ের শত শত বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ দিশেহারা। ইতোমধ্যে অনেক পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড এবং রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে আরও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews