বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকোপার্কে ৪ পদে নিয়োগ রাঙ্গুনিয়ায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে হুঁশিয়ারি বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু

‘চলমান রাঙ্গুনিয়া’ বিশ্বকাপ ফুটবল কুইজ-১ এর ফলাফল ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পাক্ষিক পত্রিকা ‘চলমান রাঙ্গুনিয়া’-এর পাঠক সংগঠন বন্ধু সমাবেশ আয়োজিত বিশ্বকাপ ফুটবল কুইজ-১-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচজনকে বিজয়ী নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাঙ্গুনিয়ার ড্রিম রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বন্ধু সমাবেশের আহ্বায়ক কৃষিবিদ সনজীব সুশীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব, বাচিক শিল্পী ও শিক্ষক এম. মোরশেদ আলম।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বন্ধু সমাবেশের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবক শিক্ষক সাইফুল্লাহ সরোয়ার, পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব এবং নির্বাহী সম্পাদক জগলুল হুদা।
বিশ্বকাপ ফুটবল কুইজ-১-এর বিজয়ীরা হলেন পোমরা ইউনিয়নের মো. নাফিজুল আলম, মরিয়মনগর ইউনিয়নের মো. আরাফাত, লালানগর ইউনিয়নের মো. আশরাফুল, রাঙ্গুনিয়া পৌর এলাকার মো. সায়েদ এবং চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের মো. শাহাদাত। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরষ্কার তুলে দেবেন বন্ধু সমাবেশ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পাঠকদের অংশগ্রহণে বিভিন্ন জ্ঞানভিত্তিক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews