
সারা জীবনে প্রায় অর্ধ কোটি টাকা ধোঁয়াতেই উড়িয়ে দিচ্ছেন না তো। বছরে কমপক্ষে ৭০ হাজার টাকা সেইভ করে দিব ইনশাআল্লাহ, আমাকে মাত্র পাঁচটা মিনিট সময় দিন।
“দিনে তো মাত্র ১০০-২০০ টাকাই খরচ হচ্ছে, এতে আর এমন কী আসে যায়?”
আসুন আপনার দৈনন্দিন খরচের ওপর ভিত্তি করেই একটা ছোট লাভ-ক্ষতির হিসাব (Cost-Benefit Analysis) দেখা যাক:
📊 ১. ধূমপানের দৈনন্দিন ও দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতি:
স্টার সিগারেট (প্রতি স্টিক ১০ টাকা): দিনে ১০টা খেলে মাসে খরচ ৩,০০০ টাকা। বছরে ৩৬,০০০ টাকা। ১০ বছরে ৩ লক্ষ ৬০ হাজার টাকা!
বেনসন সিগারেট: দিনে ১০টা খেলে (১ প্যাকেট ৩৯০ টাকা হিসেবে অর্ধেক প্যাকেট) মাসে খরচ প্রায় ৬,০০০ টাকা। বছরে ৭২,০০০ টাকা। ১০ বছরে যা দাঁড়ায় প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকায়!
(আমি অন্যান্য অনেক সিগারেট কোম্পানির নাম ও দাম জানিনা সেজন্য শুধুমাত্র এই দুটো ব্র্যান্ডের নাম উল্লেখ করেছি)
ভাবুন তো, ১০ বছরে স্রেফ ধোঁয়া উড়িয়ে আপনি ৫ থেকে ৭ লক্ষ টাকা পুড়িয়ে ফেলছেন! এই টাকাটা জমালে আজ একটা জমি, ফ্ল্যাটের ডাউনপেমেন্ট কিংবা সন্তানের ভবিষ্যৎ তহবিলের বড় একটা অংশ হয়ে যেত।
⚠️ ২. ক্ষতির এখানেই শেষ নয়: ক্যান্সারের ঝুঁকি ও তার চিকিৎসা ব্যয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফুসফুসের ক্যান্সারের প্রায় ৮৫-৯০% কারণ হলো ধূমপান। ধূমপায়ীদের ফুসফুস, গলা ও মুখের ক্যান্সারের ঝুঁকি একজন অধূমপায়ীর চেয়ে ১৫ থেকে ৩০ গুণ বেশি।
এখন আসুন দেখি, যে ৫-৭ লক্ষ টাকা আপনি ১০ বছরে বাঁচানোর সুযোগ হাতছাড়া করলেন, ক্যান্সার আক্রান্ত হলে তার চিকিৎসা খরচ কেমন হতে পারে (বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে):
১. রোগ নির্ণয় ও প্রাথমিক পরীক্ষা (Biopsy, PET Scan, MRI): ৫০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা।
২. সার্জারি (অপারেশন): ক্যান্সার আক্রান্ত অংশ কেটে বাদ দিতে খরচ প্রায় ২,০০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা। সকল ক্ষেত্রে আবার চাইলেই সার্জারিও করা যায় না।
৩. কেমোথেরাপি ও রেডিওথেরাপি: প্রতি সাইকেল কেমোথেরাপি এবং রেডিওথেরাপির সেশন মিলিয়ে ৩,০০,০০০ থেকে ১০,০০,০০০+ টাকা (ক্যান্সারের স্টেজ ও হাসপাতালের ওপর নির্ভরশীল)।
৪. অন্যান্য ওষুধ ও আনুষঙ্গিক খরচ: প্রতি মাসে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা।
👉 মোট চিকিৎসা ব্যয়: গড়ে ৮ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা (নূন্যতম)। জটিল ক্ষেত্রে এই খরচ ৫০ লক্ষ টাকাও ছাড়িয়ে যায়।
⚖️ চূড়ান্ত লাভ-ক্ষতির খতিয়ান (The Ultimate Ledger):
যদি আপনি ধূমপান চালিয়ে যান:
১০ বছরে ৫ থেকে ৭ লক্ষ টাকা বাতাসে ওড়াবেন + ভবিষ্যতে নিজের এবং পরিবারের জমানো আরও ১০ থেকে ৩০ লক্ষ টাকা হাসপাতালের কেবিনে সঁপে দেওয়ার ৩০ গুণ বেশি ঝুঁকি নেবেন। (ফলাফল: চরম আর্থিক ও শারীরিক বিপর্যয়)।
যদি আজই ধূমপান ছেড়ে দেন: ১০ বছরে নিশ্চিতভাবে ৫ থেকে ৭ লক্ষ টাকা নগদ সঞ্চয় হবে + কোটি টাকার চিকিৎসা ব্যয় ও অকাল মৃত্যুর হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন।
সিদ্ধান্ত আপনার:
টাকা জমিয়ে পরিবার নিয়ে সুখে থাকবেন, নাকি প্রতিদিন ১০০-২০০ টাকা খরচ করে নিজের ফুসফুস আর ব্যাংকের অ্যাকাউন্ট দুটোই ধ্বংস করবেন?
আজই ধূমপান বর্জন করুন। যে টাকা ধূমপানের পিছনে খরচ করছেন সে টাকা জমিয়ে রাখুন সুন্দর ভবিষ্যতের জন্য
ডা: তারেক মোহাম্মদ
সহকারী অধ্যাপক
নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন
পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতাল, ধানমন্ডি ২,ঢাকা