1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার ১৬টি স্কুল ও ৪টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং নতুন ধারণা উপস্থাপন করে। প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। শিক্ষক হারুন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজ শিক্ষক নাসিম উদ্দিন সিকদার, অসীম কুমার শীল,পরম কান্তি দাশ, আব্দুল্লাহ মোহাম্মদ সোহেল, তানহা সুলতানা প্রমুখ।
প্রদর্শনী শেষে সেরা প্রযুক্তি প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয় রাঙ্গুনিয়া সরকারি কলেজ, দ্বিতীয় রাঙ্গুনিয়া খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট