1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধনের পর শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বনগ্রাম সংলগ্ন কাপ্তাই সড়কের পাশের পাহাড়ি এলাকায় স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক নাবেদ মাহমুদ, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বন বিভাগের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের জন্য কর্মসূচির আওতায় ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট