1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

রাঙ্গুনিয়ায় বোধি বৃত্তি’র পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌর এলাকার পাট্যালীকুল আনন্দারাম বিহারে বুদ্ধজয়ন্তী বর্ষপূর্তি ও ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে ‘বৌদ্ধ তরুণ বোধি বৃত্তির’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) আয়োজিত এ অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শাসনসুহৃদ জ্ঞানবংশ মহাথের। সভাপতিত্ব করেন  দীপংকর মহাস্থবির। উদ্বোধক ছিলেন শিক্ষক স্বরূপানন্দ থের এবং প্রধান ধর্মদেশক ছিলেন  নন্দশ্রী থের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু প্রদীপ কুমার বড়ুয়া। প্রধান জ্ঞাতি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়। সংবর্ধিত অতিথি ছিলেন বাকবিশিস, চট্টগ্রাম জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক রাজু বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি সংগঠক সনজীব সুশীল, লেখক ও আইনজীবী রেভা বড়ুয়া, রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, নবদিগন্ত শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিম্পু বড়ুয়া, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৌদ্ধ তরুণের প্রতিষ্ঠাতা পরিচালক একান্ত বড়ুয়া বাপ্পী। আহ্বায়ক বক্তব্য দেন জ্যোতিবংশ ভিক্ষু।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘বৌদ্ধ তরুণ বোধি বৃত্তি এর বৃত্তি ও সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, শুভেচ্ছা বক্তব্য ও সাংগঠনিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বৌদ্ধ তরুণ, রাঙ্গুনিয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট