রাঙ্গুনিয়া পৌর এলাকার পাট্যালীকুল আনন্দারাম বিহারে বুদ্ধজয়ন্তী বর্ষপূর্তি ও ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে ‘বৌদ্ধ তরুণ বোধি বৃত্তির’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) আয়োজিত এ অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শাসনসুহৃদ জ্ঞানবংশ মহাথের। সভাপতিত্ব করেন দীপংকর মহাস্থবির। উদ্বোধক ছিলেন শিক্ষক স্বরূপানন্দ থের এবং প্রধান ধর্মদেশক ছিলেন নন্দশ্রী থের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু প্রদীপ কুমার বড়ুয়া। প্রধান জ্ঞাতি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়। সংবর্ধিত অতিথি ছিলেন বাকবিশিস, চট্টগ্রাম জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক রাজু বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি সংগঠক সনজীব সুশীল, লেখক ও আইনজীবী রেভা বড়ুয়া, রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, নবদিগন্ত শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিম্পু বড়ুয়া, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৌদ্ধ তরুণের প্রতিষ্ঠাতা পরিচালক একান্ত বড়ুয়া বাপ্পী। আহ্বায়ক বক্তব্য দেন জ্যোতিবংশ ভিক্ষু।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘বৌদ্ধ তরুণ বোধি বৃত্তি এর বৃত্তি ও সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, শুভেচ্ছা বক্তব্য ও সাংগঠনিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বৌদ্ধ তরুণ, রাঙ্গুনিয়া।