1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

কর্ণফুলী নদীতে নৌকাডুবি: সাহসী ৪ কিশোরকে পুলিশের বিশেষ সম্মাননা

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

উপজেলার কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে পাঁচজনকে উদ্ধার করা চার সাহসী কিশোরকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দিয়েছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
শনিবার (৩০ মে) দুপুরে রাঙ্গুনিয়া মডেল থানায় আয়োজিত এক অনুষ্ঠানে সাহসী কিশোর মুহাম্মদ রবিউল্লাহ, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ অলিউল্লাহর হাতে সম্মাননা তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার  (রাঙ্গুনিয়া সার্কেল) মুহাম্মদ বেলায়েত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহির উদ্দিন।
জানা যায়, গত বুধবার (২৮ মে) দুপুরে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের দেওয়ানজি ঘাট ও কোদালা ঘাটের মাঝামাঝি এলাকায় কর্ণফুলী নদীতে একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে একই পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। এ সময় ১৫ বছর বয়সী রবিউল্লাহ দ্বিধা না করে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে বাবা মোহাম্মদ বাবুলের ইঞ্জিনচালিত বোট নিয়ে সাইমন, আব্দুল্লাহ ও অলিউল্লাহকে সঙ্গে নিয়ে প্রবল স্রোত ও ঝড়ো বাতাসের মধ্যেও উদ্ধার অভিযান চালান তারা।
মাত্র ১০ মিনিটের অভিযানে দুই শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন এই চার কিশোর। উদ্ধার অভিযানে রবিউল্লাহর পায়ে আঘাত লাগলেও তিনি থেমে যাননি।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত কিশোররা বলেন, “আমাদের সাহসিকতার মূল্যায়ন করায় আমরা কৃতজ্ঞ।”
রাঙ্গুনিয়া সার্কেল অফিসার মুহাম্মদ বেলায়েত বলেন, “এই কিশোরদের সাহসিকতা সমাজের অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট