1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

এভারকেয়ার ও হিউম্যান কেয়ার ট্রেনিং সেন্টারের মধ্যে এমওইউ স্বাক্ষর

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এভারকেয়ার⁠ ও হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে তিন মাস মেয়াদি হাসপাতাল ইন্টার্নশিপ বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তির আওতায় কেয়ারগিভিং কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা সরাসরি হাসপাতালের বাস্তব কর্মপরিবেশে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁরা রোগীসেবা, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা অর্জনের বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ উদ্যোগ দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য স্বাস্থ্য খাতে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে।

প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ কেয়ারগিভার তৈরি এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে কেয়ারগিভারের চাহিদা বাড়ছে। সেই চাহিদা পূরণে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা জানান।
তাঁরা আরও বলেন, সঠিক প্রশিক্ষণ ও হাসপাতালভিত্তিক ইন্টার্নশিপ একজন কেয়ারগিভারের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এভারকেয়ারের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে বৈশ্বিক কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সহায়ক হবে।
এ সময় এভারকেয়ার হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার সমীর সিং, জিএম (অপারেশনস) নাজমুল হোসেন, জিএম ও মানবসম্পদ ও প্রশাসন প্রধান ইমরানুল হক, ফাইন্যান্স কন্ট্রোলার মো. মুজাহিদুল ইসলাম, পরিচালক (নার্সিং সার্ভিসেস) পল্লবী অশোকে কালে এবং এইচআরবিপি ও এলঅ্যান্ডডি ম্যানেজার মো. আলী।হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সিইও উজ্জল হোসাইন এবং চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক মিটন দাশ। প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট