1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

রাঙ্গুনিয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে আসমাউল হুসনা (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরের দিকে লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়া খীলমোগল এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত আসমাউল হুসনা আলমশাহ পাড়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে পারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল পারুয়া এলাকার আরিফুল ইসলাম ও নুর ফাতেমা দম্পতির মেয়ে। তারা পরিবারসহ লালানগরের ঘাগড়া খীল মোগল এলাকার ‘ইউনুচ ম্যানশন’ নামের একটি বাড়িতে ভাড়া থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাতে পারিবারিক কারণে আসমাউল হুসনাকে বকাঝকা ও শাসন করেন তার মা নুর ফাতেমা। পরদিন বুধবার সকালে মা-বাবা আসমাউল ও তার অন্য ভাই-বোনদের বাসায় রেখে নানার বাড়িতে বেড়াতে যান। রাতের বকাঝকার কারণে মনে ক্ষোভ ও অভিমান নিয়ে মা-বাবার অনুপস্থিতিতে দুপুরের দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আসমাউল।
পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধার করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, ঘটনার পর ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট