
রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ মঙ্গলবার (১ জুন) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হবে রাঙ্গুনিয়া পৌরসভা দল ও সরফভাটা ইউনিয়ন দল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন একেএস খান হোল্ডিংস ও একেএস খান হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।