1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভা বিজনেস ফোরাম, রাঙ্গুনিয়া এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার নূর জাহান কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমীর মাওলানা হাসান মুরাদ এবং নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিজনেস ফোরামের ম্যানেজিং ডাইরেক্টর ইয়াহিয়া মাহমুদ রিজভী, এক্সিকিউটিভ ডাইরেক্টর আ জ ম ওমর, ডাইরেক্টর (ফাইন্যান্স) আবু জাহেদ এবং ক্যাপ্টেইন ইলিয়াস মাহমুদ বাপ্পি।
অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, নৈতিক ব্যবসা পরিচালনা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। মো. শওকতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট