1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

সচেতনতা ও পরিচ্ছন্নতার আহবান জানিয়ে ইউএনওর ঈদ শুভেচ্ছা

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গুনিয়াবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউএনও মো. নাজমুল হাসান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। তাই ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি সবাইকে সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
তিনি কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ, রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুনাশক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের অসচ্ছল মানুষ ও প্রতিবেশীদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আমাদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে।”
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও শান্তিময় ঈদ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট